সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ কর্মসূচী

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ কর্মসূচী

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (১০ আগষ্ট) বেলা ২টায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

গণজমায়েতে বক্তারা বলেন, আমরা ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের সর্বত্র সর্বস্তরের নাগরিকরা সিম ব্যবহার করে থাকেন। কিন্তু সিম কোম্পানীগুলো মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস আত্মসাৎ করে, যা একপ্রকার নীরব চাঁদাবাজী। গ্রাহকের অর্থের বিনিময়ে কেনা সেবা নির্ধারিত সময়ের আগে বা অযৌক্তিক শর্তে সীমিত করে। সিম কোম্পানীগুলোর মেয়াদের অজুহাতে অর্থ আত্মসাৎ ও গ্রাহক স্বার্থবিরোধী কার্যক্রম দূর করতে হবে। ১২ কোটি গ্রাহককে জিম্মিদশা থেকে মুক্ত করতে হবে।

বক্তারা আরো বলেন, আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো।

সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব।

গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিবিযুকস’র সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, জামাল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।

প্রচন্ড সূর্যের তাপের মধ্যে ১ ঘন্টা ৪০ মিনিটের গণ জমায়েতে অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা কবি দেওয়ান মতিউর রহমান, কামাল আহমদ, শ্রমিক নেতা কয়েছ আহমদ, তরুণ সমাজকর্মী আবু তাহের, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, রাধিকা রঞ্জন পাল ছাবুল সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ জালাল উদ্দিন, মোঃ আলী হোসেন, সুহেল মিয়া খান, মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মোঃ ফরিদ আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সুবাস সেন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম, দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন।

গণজমায়েতে ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের পক্ষ থেকে মোছাঃ হামিদা বেগম, মোছাঃ নাছুহা বেগম, রোকশানা বেগম, মুক্তা বেগম, রিমা খাতুন, গুলশানা বেগম, মোছাঃ হেপী বেগম, শিল্পী খাতুন, খুদেজা বেগম, মনোয়ারা আক্তার, শারমিন বেগম, রওশান আরা, মাইশা ইমু, গুলশানা বেগম, মোঃ সাগর, মোঃ জুয়েল মিয়া, নাদিমুল আহমদ রিহাদ হাসান, অনিল দাশ তালুকদার, মোঃ ইকবাল হোসেন, পিযোষ মোদক, সৌরভ মজুমদার, বিপ্র চৌধুরী, বি এম সালাম হোসেইন, পংকজ মজুমদার, সাংবাদিক এম.এ ওয়াহিদ চৌধুরী, দিলীপ আচার্য, মোঃ দোলন চৌধুরী, মোঃ সালিম আহমদ, কুমুদ রঞ্জন হাজরা, মোঃ শামছুল ইসলাম, সিকন্দর আলী, মোহাম্মদ সহিদ চৌধুরী, জালাল মিয়া, উছমান কামালী, গোলাম কিবরিয়া হিমু, মোঃ তুশিন, বিস্ময় চক্রবর্তী, মোঃ লিলু মিয়া, মোঃ মমতাজ মিয়া, মোঃ সুবেদ আহমদ, হরিমোহন রায়, ধীরাজ কুমার দে, সুমন আহমদ, ফরহাদ আহমদ, মোঃ শাহনুর মিয়া, এমদাদ আহমেদ, মোঃ ইসলাম উদ্দীন, ফয়সল আহমদ, মোঃ বায়েজিদ মিয়া, ফরহাদ আহমেদ, ইলিয়াছ আহমেদ, শাহরিয়ার আহমদ তন্ময়, মোঃ খালিক মিয়া, মোঃ আলী হায়দার, আব্দুর রহিম, শিবা অর্জুন সূর্য, মোঃ জমির হোসেন, মোঃ আব্দুল খালিক, মোঃ সুলতান সরকার, লুৎফুর রহমান লিলু, মোঃ আফরান খান, তানজীদ আহমদ আনন্দ, লিটন মিয়া, এম.এ আলী জালালাবাদী, মোঃ মাহবুব, মোঃ মঈনুল ইসলাম ইরক, তালাল আহমদ তানভীর, বিল্লাল আহমদ, ইমান আলী, জাহেদ আহমেদ, আব্দুল বসর, মোঃ আব্দুল হামিদ, মানি আহমেদ, সোহেল শাহ, ইমন আহমদ, আলেম তালন সহ প্রায় দুই শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট