নিসচা সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি মিশু, সম্পাদক হায়াত

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

নিসচা সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি মিশু, সম্পাদক হায়াত

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৮ আগষ্ট) নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক পত্রে ২০২৬-২৮ সালের এই কমিটি অনুমোদন করেন।

নিসচা কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুকে সভাপতি ও মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি-আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, মোঃ আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক-মোঃ সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের, রাজিব ঘোষ, অর্থ সম্পাদক-সুহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক-ফাহিম আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক-মো: ইমতিয়ার হোসেন আরাফাত, দপ্তর সম্পাদক-ইবনে জাহান তানভীর, প্রচার সম্পাদক-শাহিন আহমদ, প্রকাশনা সম্পাদক-আজমল আলী, আইন বিষয়ক সম্পাদক-ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক-মোঃ মাজিদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মোস্তফা হোসেন সম্রাট, মহিলা বিষয়ক সম্পাদক-নাছরিন সুলতানা, যুব বিষয়ক সম্পাদক-মোঃ জাহেদুর আলম রাফি, কার্যকরী সদস্য-ইলিয়াছ আহমদ, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, মো: শরীফ আহমদ, মিয়া মো: রুস্তুম, মোঃ আবু বশর সাকু আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, আব্দুল্লাহ এ মাসুম, শেখ জাবেদ আহমদ এমরান, এমদাদুল হক লিপন, সেলিম আহমদ, মো: আফজাল হোসেন খান, মো: হাফিজুর রহমান, ফয়েজ আহমদ, শরিফ গাজী, নিজাম উদ্দিন, মো: আমিনুল ইসলাম, আমিনুর রহমান সাকের, সৈয়দ ফরহাদুর রব, খায়রুল ইসলাম, রেজাউল করিম সোহেল।

কমিটি উপদেষ্টা হিসেবে রয়েছেন-সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম, ডা: মো: মঞ্জুর আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সাংবাদিক শফিকুর রহমান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট