|
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ (Multinational Maritime Defense Alliance) নামে একটি জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৯ আগস্ট রবিবার বিকাল ৫টায় সিলেটের কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল। সমাবেশ পরিচালনা করেন সহ-সম্পাদক মো. ছাদেক মিয়া।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, মীরেরচক শ্রমমজীবী সংঘের আহবায়ক আলী আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রাশেদ আহমদ ভূইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর), বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাবউদ্দিনসহ প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সরকারের নেতৃতে জোট থেকে নাম প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, মার্কিন সাথে ইরানের যে যুদ্ধ চলমান তা সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে দিয়ে মার্কিন তার আধিপত্য বজায় রাখতে চায়। প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রেকে যুদ্ধে ব্যস্ত রেখে কোনঠাসা করতে চায়। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্ধ আজ সুতীব্র, এ রকম পরিস্থিতিতে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্ব দালাল সৌদি নিরাপত্তা জোটে যুক্ত হয়ে বাংলাদেশকে সা¤্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর অপতৎপরতা সামনে এসেছে
বক্তাগণ আরও বলেন মার্কিন সা¤্রাজ্যবাদের দালাল বিএনপি সরকার মার্কিনের সাথে দাসত্বের বাণিজ্যচুক্তি কার্যকর করে চলেছে, এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড় তুলতে হবে। একদিকে জাতীয় ও জনজীবনে উচ্চদ্রব্য মূল্যের কষাঘাত, গ্যাস-বিদ্যুৎ-এর সংকট এবং মূল্যবৃদ্ধি অন্যদিকে দেশকে একটি সাম্রাজ্যবাদী অন্যায়যুদ্ধে জড়ানোর অপতৎপরতা। নেতৃবৃন্দ সরকারের জাতীয় ও জনস্বার্থবিরোধী এ সকল পদক্ষেপ-এর বিরুদ্ধে সা¤্রাজ্যবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তি, ব্যক্তি ও শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন একদিকে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এ অতিষ্ট নগরবাসী। ডিজিটাল প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য জনদুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি করছে। ভুতুড়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে। পূর্বের তুলনায় দুই থেকে তিনগুন বিল কাটা হচ্ছে। এ প্রেক্ষিতে স্থানীয়ভাবে যোগাযোগ স্মারকলিপি প্রদান করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। নেতৃবৃন্দ উক্ত সমস্যাবলী সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D