|
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সমাজসেবী, এপেক্সিয়ান মরহুম রজব আলী খান নজীবের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাদ জোহর নগরীর জল্লারপাড় রোডের পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন ও মরহুমের পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিডিএফ’র সহ সভাপতি এডভোকেট মোঃ রাকিব আলী খানের সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে মরহুম রজব আলী খান নজীবের কর্মজীবন ও মানবসেবামূলক কাজের পথচলার বিষয়ে সৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও জিডিএফ’র উপদেষ্টা ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, শাবিপ্রবির সহকারী রেজিস্টার ও এমডিডিএফ এর প্রতিষ্ঠাতা হাসিব রাজা চৌধুরী, এডভোকেট মামুনি রশিদ, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি দেওয়ান সালামত রাজা।
শিক্ষার্থী রেশমা আক্তার রিয়া’র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মরহুম রজব আলী খানের বড় ভাই মোঃ রাজিব উল্লাহ খান ও মোহাম্মদ ইসরাইল আহমদ, দিশারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও সভাপতি আবুল লেইছ, জিডিএফ ডিকেএফ’র কোষাধ্যক্ষ দিদার আহমদ, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য সৌরভ আহমদ, ফাতেমা বেগম, ববি বেগম, কামাল আহমদ, আরাফ রাজা, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আনিসুল হক, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, সংগীত শিক্ষক ওয়াসিম আহমদ, শিক্ষিকা স্বরুপা বেগম, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায় ও ফয়েজুল হাসান ফারহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, অভিভাবক মাহফুজ আলম মাহিন, সৈয়দ আব্দুর রহিম, রোকসানা বেগম, রোকিয়া বেগম, সীমা বেগম, রেহেনা বেগম, রজব পারভেজ, মোঃ শাহাব উদ্দিন, শিক্ষার্থী খাদিজাতুল কুবরা শিফা, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নী, রাদিয়া জান্নাত তালুকদার, জুঁই রানী দাস, তাসকিয়া জান্নাত ইশা, মারিয়াম জান্নাত আরিফ, তোফায়েল হোসেন, সোয়েব আহমদ, ফাইজান আহমদ হাফিজ প্রমুখ। দোয়া মাহফিলে মরহুম রজব আলী খান নজীবের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট জিন্দাবাজারস্হ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন দাউদপুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম রজব আলী খান নজীব নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কখনো নিজের প্রতিবন্ধকতাকে দুর্বলতা হিসেবে দেখেননি। সুস্থ-সবল মানুষের মত দৃঢ় মনোবল, সাহস, মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী মানুষের অধিকার, মর্যাদা, শিক্ষা, চিকিৎসা ও জীবনমান উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি ছিলেন প্রতিবন্ধী মানুষের জন্য একজন আলোকবর্তিকা। নিজের জীবনের প্রতিকূলতাকে জয় করে তিনি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন। প্রতিবন্ধী মানুষকে করুণা নয়, বরং তাদের অধিকার, আত্মমর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য রজব আলী খান আজীবন সংগ্রাম করেছেন তা ইতিহাস হয়ে আজীবন থাকবে। বক্তারা আরো বলেন, মরহুম রজব আলী খানের হাতে গড়া মানবসেবামূলক প্রতিষ্ঠান জিডিএফ তাঁর স্বপ্ন ও আদর্শকে ধারণ করে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সিলেটের প্রতিবন্ধী মানুষের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জিডিএফ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বক্তারা গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মত অন্যান্য সামাজিক সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবাইকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D