এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও, আরও ১জন গ্রেপ্তার

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও, আরও ১জন গ্রেপ্তার

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সাইবার মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম পারভেজ আলম খান (৩২)। সে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামে।

পুলিশ জানায়, পারভেজ আলম খান কিছুদিন ধরে ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন। মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তিনি।

পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় পারভেজকে গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বাধীন দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে সাভারের রাজাশন এলাকায় সারারাত অভিযান চালায়। অভিযান শেষে গত ৮ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, এর আগে একই মামলায় ডিবি কর্তৃক সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের সনাক্ত এবং গ্রেফতারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। গ্রেপ্তারকৃত পারভেজ আলম খানকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট