|
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই উত্তজনাপূর্ণ পরিস্থিতির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশ করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংষর্ঘে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা হলে ঢোকার আগেই ছাত্রশিবিরের কর্মীরা সেখান থেকে সরে যান।
হলে প্রবেশের পর শিবিরের ব্যবহৃত কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের বিষয়ে ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার সম্পাদক দাউদ খান দাবি করেন, যুবদল ও ছাত্রদলের হামলায় তাদের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ফুয়াদ নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি উল্লেখ করেন।
পালটা অভিযোগ করে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাদ চৌধুরী জানান, ছাত্রশিবিরই প্রথমে তাদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে।
তার ভাষ্যমতে, এই সংঘর্ষে ছাত্রদলের ৩০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন এবং দুজনের অবস্থা গুরুতর।
বর্তমানে ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D