|
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। ৫ আগস্ট বুধবার থেকে এসব কর্মসূচি শুরু হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় নগরীর রিকাবীবাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকাল ৪টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঘোষিত সকল কর্মসূচি শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সাথে সফল করতে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ৬টি থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D