|
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
সিলেটে যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় প্রাইভেটকার ভাঙচুর ও গাড়িচালককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের মদিনা মার্কেট জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-১৫৪৭) আখালিয়া সুরমা আবাসিক এলাকার ‘রিফাত অ্যান্ড কোম্পানি’ নামের একটি দোকানের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। অভিযুক্ত গাড়ি চালক সামাদ (২৬) সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকার ময়না মিয়ার ছেলে ও তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দু’জন অপহরণের চেষ্টা করেন।
সুবিদবাজারের দিকে যাওয়ার সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন মদিনা মার্কেট এলাকায় গাড়িটি আটকে দেয়। এ সময় দুইজন পালিয়ে গেলেও চালককে আটক করে গণপিটুনি ও গাড়ি ভাঙচুর করে জনতা।
আহত অবস্থায় চালক সামাদ ও ভিকটিম ইমরান হোসেনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু’জনই চিকিৎসাধীন রয়েছে।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত (ওসি) শামসুল হাবীব বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ভিকটিমকে মারধর করা হয়েছিল এবং চালক গণপিটুনির শিকার হয়। সিসিটিভি ফুটেজ দেখে পলাতক দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D