সিলেটে ৩দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

সিলেটে ৩দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

সিলেট মহানগরের দরগা গেইট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার (২ আগস্ট) নিখোঁজ ব্যক্তির ছেলে মহন মিয়া সিলেট মহানগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ মো. নাজিম উদ্দিন (৬৩) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের কসবা আটিয়া গ্রামের বাসিন্দা। গত শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট মহানগরীর দরগা গেইট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। রবিবার (২ আগস্ট) নিখোঁজ ব্যক্তির ছেলে মহন মিয়া সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, তার বাবা মানসিকভাবে অসুস্থ। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জিডিতে উল্লেখ, নিখোঁজ নাজিম উদ্দিনের গায়ের রং শ্যামলা এবং মাথার চুল কাঁচা-পাকা। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে মহন মিয়ার মোবাইল নম্বর ০১৭৬৮-৩৮৭৭৩৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট