|
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে বসতঘর থেকে হালিমা খাতুন (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুনু মিয়ার স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত চার মাস আগে প্রবাসী সুনু মিয়ার সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আছাব মিয়ার মেয়ে হালিমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সুনু মিয়া মালয়েশিয়া চলে যান। এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার মনোমালিন্য চলতে থাকে।
শনিবার বিকেলে ডাকাডাকি করে না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে ওই গৃহবধূকে শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গৃহবধূর চাচা সিরাজ মিয়া বলেন, বিয়ের পর থেকে আমার ভাতিজিকে তার শ্বশুরবাড়ির লোকজন বিয়েতে এটা দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়নি বলে প্রায়ই নির্যাতন করত। তারা যৌতুকের জন্যই তাকে মেরে ফেলেছে।
এদিকে, ওই গৃহবধূর বাড়ির লোকজন এই ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করলে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। যার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নজমুদ্দিন বলেন, মেয়ের বাড়ির লোকজন এসে ঘটনাটিকে হত্যা বলে দাবি করলে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। আমরা তখন পরিস্থিতি সামাল দিয়ে মরদেহ পুলিশকে নিয়ে যেতে সহযোগিতা করি।
এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D