সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর জমকালো ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে শ্রোতার ঢল

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর জমকালো ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে শ্রোতার ঢল

সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা রাতে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডমী অডিটরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গান, আবৃত্তি, নাটিকা, হামদ-নাত ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত এ আয়োজনে দর্শক-শ্রোতার ঢল নামে।

দিশারী শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল হাদী চৌধুরীর সভাপতিত্বে ও শিল্পী ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিশারী শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাসের শিশু-কিশোর বিভাগের পরিচালক ইয়াসিন আরাফাত ও সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ক্বারী আবুল হাসনাত বেলাল।

দিশারীর সহকারী পরিচালক মাসিহুর রহমান নাফির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে একক গান, আবৃত্তি, নাটিকা, গম্ভীরা, কিডস মিউজিক্যাল ফিল্মসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন শিল্পীরা। ‘জুলাইয়ের জওয়ানেরা’, ‘আমরা যারা জুলাই মাঝি’, ‘রাঙা জুলাই’সহ বিভিন্ন পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। আয়োজনের প্রধান আকর্ষণ ছিল নাটিকা ‘আপা আসছে’। অনুষ্ঠানে দিশারী শিশু শিল্পীদের হামদ-নাথসহ একাধিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। শিল্পীদের একের পর এক সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিবেশনায় অংশ নেন- শিল্পী ফাতির আহমদ, হেলাল আহমদ, হাদিউন নাহিয়ান চৌধুরী, তামজিদ খান ও রেদওয়ানুর রহমান রাইহান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দিশারীর চেয়ারম্যান ছাত্রনেতা শহীদুল ইসলাম সাজু বলেছেন, সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশে দিশারী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন থেকে প্রজন্মকে রক্ষা ও দেশীয় সংস্কৃতির চর্চায় তরুণ প্রজন্মকে উদ্ধুদ্ধ করতে এইধরনের আয়োজনের বিকল্প নেই। জুলাই বিপ্লবকে ধারণ করে দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট