|
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজ উদ্দিন উরফে সিরাই (৪০) জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল এলাকার ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত পশ্চিম লোহারমহল এলাকায় অভিযান চালায়। এসময় সিরাজ উদ্দিন উরফে সিরাই মিয়ার বসতঘর থেকে ৪০০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D