ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন ডেঙ্গু রোগী।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬৯ জন চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন এবং বরিশাল ও খুলনা বিভাগে ৪ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের প্রথম সাত মাসে (৩১ জুলাই পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে। আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে অধিদপ্তর জানিয়েছে, মোট রোগীদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।

উল্লেখ্য, গত বছর (২০২৫ সালে) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট