হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রদলের হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরে ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে যান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ ছাত্রদল এ হামলা চালিয়েছে। হামলায় চোখ হারান আলিফ। এতে সারজিস আলমসহ আরও কয়েকজন আহত হন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট