সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট শহরতলীর খাদিমপাড়াস্থ বিআইডিসি এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হাসান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হন।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর খাদিমপাড়াস্থ বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মারা যান এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। এসময় গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মারা যান। লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করা হলেও পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট