|
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে এ হামলা হয় বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। পোস্টে তিনি লেখেন, ২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) শাহ আলম। তিনি জানান, নির্ধারিত এক বাসায় দুপুরের খাবারের উদ্দেশ্যে যাওয়ার পথে এনসিপির গাড়িবহর পাঁচ মাইল বাজার এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় সভা শেষ করে কানাইঘাটে যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল, যার জেরে আজকের ঘটনাটিকে দ্বিতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করেন সারজিস আলম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D