|
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুরাদ আহমদ (৫২) নামে এক শিক্ষকদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর মিরের ময়দান বাংলাদেশ বেতার কেন্দ্র সংলগ্ন কিউসেট মসজিদের ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ নগরীর মিরের ময়দানের ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক ছিলেন। তার বাসা নগরের মুন্সিপাড়ায়।
ঘটনার সময় তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই শিক্ষক রাস্তা পারাপারের চেষ্টাকালে নগরীর বন্দরবাজার অভিমুখী একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষকের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D