|
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশে দেশীয় টিকা উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব” উদ্বোধন করা হয়েছে।
২৯ জুলাই (বুধবার) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মৌসুমী পুরকায়স্থ এর সভাপতিত্বে ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ দপ্তর প্রধানবৃন্দ।
গবেষণাগার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, দেশে মোট ওষুধের চাহিদার শতকরা ৯৮ ভাগ স্থানীয়ভাবে পূরণ হলেও ভ্যাকসিনের ক্ষেত্রে বড় অংশই আমদানি নির্ভর।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রাণিসম্পদ, পোল্ট্রি এবং মৎস্য খাতে ৭.৫ হাজার কোটি টাকার ভ্যাকসিনের বাজার থাকলেও সরকারি – বেসরকারি পর্যায়ে সব মিলিয়ে ৩০০ – ৪০০ কোটি টাকার ভ্যাকসিন দেশীয়ভাবে উৎপাদন করা হয় আর ৩ – ৩.৫ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করা হয়। অথচ কারিগরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ল্যাব সুবিধা বৃদ্ধি করা গেলে দেশে ভ্যাকসিনের উৎপাদন করে দেশীয় চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D