|
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি সিলেট নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে, দুজন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হবিগঞ্জে সর্বোচ্চ ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটে ২০ জন, সুনামগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ৯ জন এবং অন্য জেলা থেকে আসা তিনজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D