ঈশ্বরগঞ্জে ‘অকারণে হর্ন নয়, ধৈর্য্য রাখুন’ কর্মসূচির উদ্বোধন, স্টিকার বিতরণ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

ঈশ্বরগঞ্জে ‘অকারণে হর্ন নয়, ধৈর্য্য রাখুন’ কর্মসূচির উদ্বোধন, স্টিকার বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শব্দদূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘অকারণে হর্ন নয়, ধৈর্য্য রাখুন’ শীর্ষক সচেতনতামূলক স্টিকার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুর ১টায় উপজেলা পৌরবাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। উদ্বোধনের পর বিভিন্ন যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আসমাউল ইকবাল মৃদুল।

আয়োজকরা জানান, অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকতে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং শব্দদূষণ কমিয়ে একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে স্টিকার বিতরণ অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট