|
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুরারি চাঁদ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর। একই সঙ্গে শিক্ষা বোর্ডের সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক চৌধুরী মামুন আকবরকে মুরারি চাঁদ সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির নির্দেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুরারি চাঁদ সরকারি কলেজ, সিলেটের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে প্রেষণে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওএসডি এবং সিলেট শিক্ষা বোর্ডের সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত অর্থনীতি বিভাগের অধ্যাপক চৌধুরী মামুন আকবরকে মুরারি চাঁদ সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৮ জুলাই ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিনের অপরাহ্ন থেকেই তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D