২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করা হয়। জব্দ করা হয়েছে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৫-৯৩৪০) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০)। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা। অপরজন মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর (মৌলভীকান্দী) গ্রামের আচন হাওলাদারের ছেলে মো. ইসমাঈল হোসেন (৩৫)। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা চোরাই পণ্য ও জব্দকৃত প্রাইভেটকার থানার হেফাজতে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D