২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
সিলেটে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী- মারা যাওয়া শিশু আয়ান (২) সুনামগঞ্জের ভাদেশ্বর এলাকার নাসির মিয়ার ছেলে। ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে নিয়ে বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১০৮ জন।
জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৫৮০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে সর্বোচ্চ ২৯৬ জন, সিলেটে ১৯৬ জন (মৃত্যু ২), সুনামগঞ্জে ৬১ জন এবং মৌলভীবাজারে ২৭ জন শনাক্ত হয়েছেন।
বর্তমানে সিলেটের বিভাগীয় সদর ও বিভিন্ন উপজেলার জেলা-উপজেলা হাসপাতালে মোট ২৪৮ জন হামে আক্রান্ত ও সন্দেহজনক রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৮ জন, মাউন্ট এডোরা, আইডি হাসপাতাল ও স্মার্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন করে, ফেঞ্চুগঞ্জ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন করে এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D