২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. মহিম উদ্দিন (৪২) ও দুলাল আহমদ (২৬) নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত মহিম উদ্দিন দক্ষিণ মাদারখাল গ্রামের মো. বশির আলীর ছেলে এবং আটককৃত দুলাল আহমদ দক্ষিণ মাদারখাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
গত সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের জালালপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট জেলায় অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এর ধারাবাহিকতায় জকিগঞ্জ থানা পুলিশ উপজেলার খলাছড়া ইউনিয়নের জালালপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস হালকা খয়েরি রঙের ইয়াবা ট্যাবলেট সহ মো. মহিম উদ্দিন ও দুলাল আহমদ আটক করে।
জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মহিম উদ্দিন ও দুলাল আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D