২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬
সিলেটে বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর স্বাস্থ্যসেবা পরিচালনা করায় ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। ১৯৮২ সালের বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-এর ৮ নম্বর ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে ইতিমধ্যে অবৈধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের অনুসন্ধানে দেখা গেছে, তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মির্জাজাঙ্গালের সেইফ ওয়ে হাসপাতাল ২০১৮-১৯ অর্থবছর থেকে তাদের লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া রয়েল শিশু হাসপাতাল ও নিরাময় পলি ক্লিনিক ২০২০-২১ অর্থবছর থেকে এবং আল-আমিন জেনারেল হাসপাতাল ২০২১-২২ অর্থবছর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নবায়ন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মহানগরীর চৌহাট্টার সেন্ট্রাল হাসপাতাল, সুবহানীঘাটের মডার্ন জেনারেল হাসপাতাল এবং আরোগ্যা পলি ক্লিনিক ২০২২-২৩ অর্থবছর থেকে খেলাপির তালিকায় রয়েছে।
তালিকায় আরও রয়েছে মিরের ময়দানের ফেয়ার হেলথ হাসপাতাল, সুরমা ভালী হাসপাতাল ও মেট্রো মেডিকেয়ার ক্লিনিক যারা ২০২৩-২৪ থেকে এবং ডেল্টা স্পেশালাইজড ও কেয়ার হাসপাতাল ২০২৪-২৫ অর্থবছর থেকে লাইসেন্সবিহীন অবস্থায় আছে।
সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হলো, শিবগঞ্জের সিলেট ফেক্টো সেন্টার এবং টুকের বাজারের সিলেট মডেল চক্ষু হাসপাতাল ও ফেকো সেন্টার কোনো প্রকার লাইসেন্স ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে তাদের চিকিৎসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এবং চিকিৎসা সেবায় স্বচ্ছতা ফেরাতে এই ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অবৈধ ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D