হাম-উপসর্গে সিলেটে আরেক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

হাম-উপসর্গে সিলেটে আরেক শিশুর মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই সময়ে নতুন করে আরও ৫৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, মৃত শিশুটির বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। বয়স ৭ মাস। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

এই শিশুকে নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। এরমধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উসর্গে মারা গেছেন।

এদিকে সিলেট বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ২৮২ জন রোগী।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট