১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
সিলেটে জাল দলিল ব্যবহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন। এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় ঘটনাটি ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমানীনগর উপজেলার ওসমানপুর গ্রামের আতিকুর রহমান (৫৬) এবং জালালাবাদ থানার চাতলীবন্দ গ্রামের সুজন আলী (৩০)। ভ্রাম্যমাণ আদালত আতিকুর রহমানকে চার মাস ও সুজন আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন বলেন, জাল দলিলের মাধ্যমে টাকা উত্তোলনের চেষ্টা করলে তাদের জালিয়াতি ধরা পড়ে। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা প্রদানসহ হুমকি দেওয়ার অভিযোগে সাজা দেওয়া হয়। পরে রাতে কারাগারে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D