সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি শুরু রোববার

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি শুরু রোববার

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৬-২৭ শিক্ষাবষের্র স্নাতক ১ম বর্ষে ভর্তি শুরু হচ্ছে রোববার (১০ মে)। ওই দিন সকাল ৯টায় কলেজের প্রশাসনিক ভবনে এই ভর্তি কার্যক্রম শুরু হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি কমিটি জানায়, ভর্তির জন্য নির্বাচিত মেধা তালিকায় (সাধারণ র‌্যাঙ্ক) মেধাক্রম ১ থেকে ১৯৮, মুক্তিযোদ্ধা সন্তান কোটায় মেধাক্রম ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সন্তান কোটায় মেধাক্রম ১ থেকে ৩ ও চা শ্রমিক সন্তান কোটার মেধাক্রম ১ পজিশনধারীরা ভর্তির জন্য উপস্থিত থাকবেন।

ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট দুই কপি করে ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি ও ভর্তির জন্য নির্ধারিত ১৪ হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে হবে।

এছাড়া কোটায় আবেদনকারীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট ও পিতামাতার সঙ্গে শিক্ষার্থীর সর্ম্পকযুক্ত প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

ভর্তির সময় এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা নেওয়া হবে বলেও জানায় কমিটি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট