২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের ভরি এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় নেমে এসেছে, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনা: ২,৪২,৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট: ২,৩১,৪৭২ টাকা, ১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা, সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারিত আছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে স্বর্ণের দামে ওঠানামা দেখা যাচ্ছে। বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে প্রায় ৪ হাজার ৬০০ ডলারের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D