তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে শরীর ঝলসে আবুল হাসান (২৪) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সীমান্তবর্তী বড়গোপ টিলার নিচে জাদুকাটা নদীর পশ্চিম তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।

নিহত আবুল হাসান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে দুই সহোদরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন আবুল হাসান। তারা জাদুকাটা নদীতে বারকি নৌকা দিয়ে বালি উত্তোলনের কাজ করতেন। সন্ধ্যার দিকে আকাশের অবস্থা খারাপ হয়ে এলে আবুল হাসান নিজের বারকি নৌকা তালাবদ্ধ করে বাড়ি ফেরার কথা বলে দুই সহোদরকে নদীর চর থেকে চলে যেতে বলেন।

পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেন, ঝড়বৃষ্টির কারণে সেদিন রাতে তিনি বাড়ি ফিরতে পারেননি। পরে ধারণা করা হচ্ছে, ওই রাতেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে নদী তীর দিয়ে যাতায়াতকারী লোকজন বালি চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট