২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬
সুনামগঞ্জ সদর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকালে সদর উপজেলার মঈনপুরে গ্রামে তাকে হত্যা করা হয়।
নিহত তারা মিয়া (৪৫) মঈনপুর গ্রামের মৃত সামসু রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মঈনপুর গ্রামের সালেহ আহমদের ছেলে ও ভাগ্নে স্থানীয় তারা মিয়ার ছোট ভাইকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পরে তারা মিয়ার ছোট ভাই ওই জুতা লাথি দিয়ে ফেলে দেয়। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালেহ আহমদের পক্ষের লোকজন এসে তারা মিয়ার ছোট ভাইদের উপর হামলা চালায়। তখন তারা মিয়া ভাইদের ফেরাতে আসলে তাকেও বেধড়ক আঘাত করে সালেহ আহমদ ও তার সাত থেকে আট জন লোক। এ সময় তারা মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন এসে তারা মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে পাঠালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D