১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে মো. সেলিম মিয়া নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মো. সেলিম মিয়া (৩৫) তার বসতঘরের পুরাতন মাটির ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুরোনো মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে হঠাৎ একটি বড় অংশ ভেঙে সেলিমের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্ত্রী ও আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম ওই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা এ তথ্যটি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D