১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তোহাদ আহমেদ হিরন (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সকাল নয়টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চটপটি ব্যবসায়ী হিরন ওই গ্রামের জব্বার মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে হিরনের ছোট ভাই বাবু তার কক্ষের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হিরনের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D