১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)) এর সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ মঙ্গলবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।
নর্থ ইস্ট ইউনিভার্সিটির শেখঘাট ক্যাম্পাসের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাগাজিন কমিটির আহ্বায়ক অধ্যাপক হারুনুর রশীদ।
ম্যাগাজিন কমিটির সদস্য সচিব ফাইন্যান্স ডাইরেক্টর অশোক রঞ্জন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই‘র বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি‘র বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, ডেভেলাপমেন্ট স্টাডিজের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় নন্দী ও একাউন্টস অফিসার মো. আসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, সাহিত্য মানব জীবনের প্রতিচ্ছবি। যা সমাজ-সংস্কৃতির বিকাশে ইতিবাচক পরিবর্তন আনে। একটি বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের লেখা নিয়ে সংকলন প্রকাশনা একটি গুরুত্বপূর্ণ কাজ। এতে নতুন লেখকদের লেখা প্রকাশের ক্ষেত্র তৈরী হয়, সাহিত্য জগতে নতুন ধারা সৃষ্টি করে যা মনন বিকাশে সহায়ক হয়। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তারব্যাপ্তি ও জ্ঞান বিকাশে এধরণের প্রকাশনা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে আমরা বিশ্বাসী, কেননা আমাদের বিশ্ববিদ্যালয়ের শ্লোগানই হচ্ছে, ‘এডুকেশন উইথ ইনোভেশন’। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমকে আমরা উৎসাহিত করি, এ ধারা অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D