মৌলভীবাজারে মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল বাবার

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

মৌলভীবাজারে মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল বাবার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই সুধীরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সুধীর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখান থেকে বের হলে পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট