যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা-মাতার মৃত্যুবার্ষিকীতে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা-মাতার মৃত্যুবার্ষিকীতে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল

সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী সাব্বির আহমদের পিতা সিলেটের ঐহিত্যবাহী খোজারখলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও মাতা মরহুমা রাঈসা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ শুক্রবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সাবেক সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বির যথাক্রমে মোঃ তবারক আলী, রাসাইদ মিয়া, জয়াইদ আলী, শুক্কুর আলী, মসব আলী, অস্তর আলী, মজাইদ আলী,
সমাজকর্মী আব্দুর রহমান, কামরুল ইসলাম মেম্বার, আব্দুল আহাদ, সেবুল আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফজলে রাব্বি প্রমুখ।
এছাড়াও এলাকার অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল কাশেম।
এদিকে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা আলহাজ্ব চাঁন মিয়া ও মাতা রাঈসা খাতুনের রুহের মাগফেরাত কামনায় সিলেটের খোজার খলা মার্কাজ জামে মসজিদ এবং বিশ্বনাথ বেতসান্দী জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল এবং লন্ডনের কভেন্টি জালালাবাদ জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ তাঁর পিতা মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও মাতা মরহুমা রাঈসা খাতুনের মাগফেরাত কামনায় দেশ এবং প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন।