২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
সিলেটের মোগলাবাজার থানায় পৃথক দুই অভিযানে ছিনতাই ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলমপুর ফাঁড়ির সদস্যদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলমপুর পুলিশ ফাঁড়ির এএসআই ফাইজুদ্দিন জানান, রাত আনুমানিক আটটা তিরিশ মিনিটে আলমপুর এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ সুলতানপুর গ্রামের আব্দুল মুমিনের ছেলে তানভীরুল ইসলাম ওরফে ইয়ামিন আহমদ (২৬) নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়। পুলিশ বলছে, তার বিরুদ্ধে মোগলাবাজার থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনটি জিআর ওয়ারেন্টও মুলতুবি আছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া একই দিন বিকাল পাঁচটার দিকে মোগলাবাজার থানার আলমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই নূর শাহিন গোটাটিকর বিসিক শিল্প এলাকা থেকে সিলেট মহানগরীর সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের দুইজনকে আটক করেন। পুলিশ জানায়, আটকরা হলেন গোটাটিকর পূর্ব পাড়ার আব্দুল মতিনের ছেলে বাপ্পি মিয়া (৩০) এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার কুয়ারা গ্রামের জুলহাস মিয়ার ছেলে মো. সুমন (৩১), যারা বর্তমানে ভাসমান অবস্থায় এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ বলছে, তারা মোগলাবাজার থানার পূর্বের মামলার সন্দেহভাজন হিসেবে শনাক্ত ছিলেন এবং তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। দুজনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত তৎপরতা বাড়ানো হয়েছে এবং অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D