২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের গুণই গ্রামে প্রায় এক ঘণ্টা চলা এই সংঘর্ষে নিহত হয়েছেন একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী আখলিমা বেগম (৪৫)। টর্চলাইটের আলোয় চলা এ হামলায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ২০ জন।
বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, রাতের ওই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের পুরোনো। এর ধারাবাহিকতায় বুধবার রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সংঘর্ষে আহত অন্তত ২০ জনকে পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় তিনটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D