২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিস পলি রানী দেব। অভিযানে অবৈধ বালু উত্তোলনে জড়িত ১০টি নৌকা ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
এ সময় এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিচালিত হয়। এতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D