২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। তাদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় নগরীর একটি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রে আয়োজিত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিলেট’।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুরক্ষাহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। তার মতে, এমন উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।
অনুষ্ঠানে সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সংস্কৃতিকর্মী রীমা দাস এবং সমাজসেবা দপ্তরের কর্মকর্তা দেলোয়ার হোসেন অনুষ্ঠানে অংশ নেন।
কর্মসূচি শেষে আয়োজনে সহযোগিতার জন্য “বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিলেট”-এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সহকারী হাইকমিশনার।
এ সময় সংগঠনটির বিভিন্ন ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৮ ব্যাচের তাওরেম রাতুল সিনহা, ২০২২ ব্যাচের জান্নাতুল নাজনীন আশা ও উত্তম কাব্য এবং ২০২৩ ব্যাচের দেবজ্যোতি চৌধুরী, স্বপ্নীলা চৌধুরী, অনিক সিনহা ও জয়িতা বণিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ কর্মসূচিটি ২০১২ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উদ্যোগে শুরু হয়। প্রতিবছর এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণ-তরুণীদের নির্বাচন করে ভারত সফরের সুযোগ দেওয়া হয়।
এই সফরের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভারত-বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি তারা ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণের সুযোগ পান এবং রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগও পেয়ে থাকেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D