সিলেট মহানগর ছাত্রদল নেতা সুহেল আহমদ বহিষ্কার

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

সিলেট মহানগর ছাত্রদল নেতা সুহেল আহমদ বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে নেতাকর্মীদের সুহেল আহমদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট