সুনামগঞ্জে বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

সুনামগঞ্জে বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন শফিকুল ইসলামের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত ইসলাম উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাসার তিনতলায় একটি বিয়ের অনুষ্ঠানের জন্য আলোকসজ্জার কাজ করছিল আরাফাত। এ সময় ঝাড়বাতি লাগানোর সময় বিদ্যুতের মেইন লাইনে শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের বাবা লিখিতভাবে জানিয়েছেন, এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট