সিলেটে ১৩ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরাসহ আটক ২

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

সিলেটে ১৩ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরাসহ আটক ২

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৩ লাখ ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরাসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে এসআই মো. সাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সিলেট শহরগামী সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৫৩৫৬। ট্রাকের ভেতর থেকে মোট ১ হাজার ৮৭৪ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১১ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় আটককৃতরা হলেন মো. বেলাল উদ্দিন (২৫) ও মো. আব্দুর রউফ (৩৭)। তাদের কাছ থেকে জব্দ করা ট্রাক ও উদ্ধারকৃত জিরা আইন অনুযায়ী জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট