ফেইক ফেসবুক আইডি খুলে অপপ্রচার : থানায় জিডি

প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

ফেইক ফেসবুক আইডি খুলে অপপ্রচার : থানায় জিডি

সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই এলাকার নাম ব্যবহার করে “চান্দাই ডট কম” নামক ফেইক ফেসবুক আইডি থেকে একের পর এক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সর্বশেষ অপপ্রচারের হাত থেকে রেহাই পাননি চান্দাই মাঝপাড়ার ইসকন্দর মিয়ার পুত্র চালক ফয়সল আহমদ। তার বিরুদ্ধে ঐ “চান্দাই ডট কম” নামীয় ফেইক আইডি থেকে অপপ্রচার চালানো হলে তিনি দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করতে বাধ্য হন। সাধারণ ডায়েরী নং-৫৭০,
তারিখ: ১০/০৩/২০২৬ইং। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন গত ০৯/০৩/২০২৬ইং তারিখ বিকাল অনুমান ৩টার দিকে “চান্দাই ডট কম” নামক ফেইক ফেস বুক আইডি থেকে ফয়ছল ও তার চাচাতো ভাই মো: এনামুল হক এর বিরুদ্ধে বিভিন্ন অশ্লীল, কুরুচীপূর্ণ এবং মিথ্যা ভাষা ব্যবহার করে ছবি সহ পোষ্ট করা হয়। বিষয়টি ফেইসবুকে দেখার পর সামাজিক ও পারিবারিক ভাবে তিনি হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে তার মান-সম্মান ক্ষুন্ন হচ্ছে। এমতাবস্থায় অজ্ঞাতনামা লোক বা লোকেরা যে কোন সময় ফয়ছল আহমেদের পরিবার বা তার চাচাতো ভাই মো: এনামুল হকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের ক্ষতিসাধন করতে পারে। উক্ত প্রেস-বিজ্ঞপ্তির সাথে ফেইক আইডির লিংক প্রদান করেন তিনি এবং উক্ত আইডিতে সবাইকে রিপোর্ট করার জন্য আহবান জানান।  https://www.facebook.com/profile.php?id=61583698262488
প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট