|
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম, রিপসা টিম ডি ৬৫ এর ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, রোটারিয়ান পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান পিপি প্রফেসর মোঃ জাকির আলী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, রোটারিয়ান মুসলেহ উদ্দিন খান, রোটারিয়ান আবুল কামাল, রোটারিয়ান আমিনুল ইসলাম, রোটারিয়ান মাহবুব আলম লস্কর, রোটারিয়ান জামিল মিয়া, রোটারিয়ান ফজল আহমদ সাগর, রোটারিয়ান এডভোকেট জুমারা জাহান চৌধুরী, রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, রোটারিয়ান আয়েশা মনি, রোটারিয়ান ফাতেমা বেগম, সাংবাদিক বৃন্দ।
বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি শাহ জামাল উদ্দিন, রোটারিয়ান পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, ক্লাবের প্রয়াত মেম্বার গনের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন করেন রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী,সাংবাদিক সুবর্ণা হামিদ, সাংবাদিক শাকিলা ববি, সাংবাদিক দ্বোহা চৌধুরী, সাংবাদিক জামিল আহমদ,সাংবাদিক মোসাহিদ রাহাত প্রমুখ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন – রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত করতে সবাইকে আহ্বান জানানো হয়।
ইফতারের আগে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির উন্নতি এবং বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D