সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

সিলেট নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে কর্মরত এক কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক পাম্পে জ্বালানি নেওয়ার সময় সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করে। এ সময় পাম্প কর্মচারী বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং ছুরিকাঘাত করে আহত করে।

এ ঘটনায় আহত পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

পরে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফাহিম আহমদ (২১), পিতা: আব্দুল মান্নান, সাং: চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট; তামিম আহমদ (১৯), পিতা: ফয়েজ আহমদ, সাং: বালাউট, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, বর্তমান ঠিকানা বাসা নং-৬৬, রংধনু, চৌকিদেখী; এবং তানজিম আহমদ সজীব (১৯), পিতা: মৃত আব্দুল জব্বার বাবুল, সাং: বাসা নং-১০২/২, রংধনু, চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।

এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট