১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে আলোচনা সভা ও প্রশিক্ষণ সমাপ্তকারী দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক মিশন শমশেরনগর অফিসে আলোচনা সভা শেষে ৯টি সেলাই মেশিন ও প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন দুঃস্থ মহিলাদের মাঝে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক, মো: পাবেল চৌধুরী, মো: নাসির উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং অভিভাবকসহ উপকারভোগি সেলাই প্রশিক্ষনার্থী দু:স্থ মহিলারা।
উল্লেখ্য ,জাকাত ফান্ড বিভাগ কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি অর্থ বছরে ৪ মাস করে প্রথম ব্যাচ (জুলাই-অক্টোবর), ২য়ব্যাচ (নভেম্বর-ফেব্রুয়ারী), ৩য় ব্যাচ (মার্চ-জুন) প্রতি ব্যাচে ২০ জন করে ৬০জন বিনামূল্যে সেলাই প্রশিক্ষন গ্রহন করে থাকে।
প্রশিক্ষন শেষে প্রত্যক প্রশিক্ষনার্থী ৬০ জন দু:স্থ মহিলার মাঝে ২ হাজার টাকা যাকাত ভাতা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ সমাপ্তকারী প্রতি ব্যাচে ৩ জন করে ৯ জন দু:স্থ মহিলার মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এখানে ভর্তির ক্ষেত্রে দু:স্থ, অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D