১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
সিলেট বিভাগে জ্বালানি তেল বিপণন খাতে চলমান সংকট নিরসন ও পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অর্ধদিবস প্রতীকী ধর্মঘট পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে এই ধর্মঘট পালন করা হয়।
সোমবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এ ধর্মঘটের ডাক দেয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সোমবার বিকেলে নগরীর চৌকিদেখী এলাকায় অবস্থিত উত্তরা পেট্রোলিয়াম নামক একটি পাম্পে জ্বালানি তেল নিতে আসা এক ব্যক্তি পাম্পের ম্যানেজারের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেতৃবৃন্দ জরুরি বৈঠকে বসেন।
বৈঠক শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান জানান, বিপিসি’র ত্রুটিপূর্ণ জ্বালানি তেল বিপণন নীতি সংশোধন এবং সিলেট বিভাগে জ্বালানি সরবরাহ ব্যবস্থা দ্রুত আধুনিক ও কার্যকর পদ্ধতিতে স্বাভাবিক করার দাবিতে এ অর্ধদিবস প্রতীকী ধর্মঘটের ডাক দেয়া হয়।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D