১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে নগরীর ফাজিলচিশত এলাকায় দেওয়ান সালামত রাজা চৌধুরীর বাস ভবনে অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমা’র ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনন্য টেইলার্স ও ট্রেনিং সেন্টারের পরিচালক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, সফল নারী উদ্যোক্তা শামীমা ফেরদৌস চৌধুরী, ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ সামিত সোয়াদ, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, আর.টি.এম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রভাষক নুজহাত সাদিয়া হাফিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী শাহ ইমরানা আক্তার, সমিতির নির্বাহী সদস্য বুশরা ফেরদৌস চৌধুরী, সেচ্ছাসেবী সদস্য মালিহা ফেরদৌস চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের দানশীল ব্যক্তিবর্গ সহ সমাজসেবীরা এগিয়ে আসা উচিত। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। তারই ধরাবাহিকতায় বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা তাঁর মত অন্যান্য দানশীল ব্যক্তিগণকে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের সহযোগিতায় ও কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D