সিলেটে মোবাইল কোর্টে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সিলেটে মোবাইল কোর্টে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পণ্যের ক্রয় সংক্রান্ত মূল রসিদ সংরক্ষণ না করার দায়ে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, কনজ্যুমার প্রোটেকশন সংশ্লিষ্ট টিম এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পণ্যের ক্রয় সংক্রান্ত মূল রসিদ সংরক্ষণ করেনি, যা কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ট) ধারার পরিপন্থী। এ অপরাধে ১২ জন ব্যবসায়ীকে পৃথকভাবে ২ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মো. আবদুল হান্নান, মো. আকলিছ, আবির আহমেদ, জুনেদ মিয়া, মো. কাদির, জামিল আহমদ, রিপন দাস, আনোয়ার আলী, জিলু মিয়া, কামিল আহমেদ, রাজা মিয়া ও তানভীর আহমদ।

র‍্যাব-৯ জানায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট